গরু পাচারকারীদের বিধায়কের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজস্থানের বিধায়ক জ্ঞানদেব আহুজা। ছবি: সংগৃহীত
রাজস্থানের বিধায়ক জ্ঞানদেব আহুজা। ছবি: সংগৃহীত

ভারতে গরু পাচার করলে পাচারকারীদের মরতে হবে বলে হুমকি দিয়েছেন রাজস্থানের বিধায়ক জ্ঞানদেব আহুজা। রাজস্থানের আলোয়ার জেলার যাদবনগরে এক গরু ব্যবসায়ীকে স্থানীয় লোকজন পিটিয়ে আহত করার পরিপ্রেক্ষিতে তিনি সংবাদমাধ্যমকে এ কথা জানান।
সম্প্রতি রাজস্থানে গোরক্ষকদের তাণ্ডবে সরব হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তাতেও থামেনি গোরক্ষকদের হুমকি।
গত শনিবার রাজস্থানের আলোয়ার জেলার যাদবনগরে গরুবোঝাই একটি ট্রাক আটক করে স্থানীয় গ্রামবাসী। ওই ট্রাকে তিনজন ছিলেন। গ্রামবাসীর তাড়া খেয়ে দুজন পালিয়ে গেলেও জাকির খান নামে একজন ধরা পড়ে যান। তাঁকে মারধর করে গোরক্ষকেরা। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় হাসপাতালে।

ওই ঘটনার পর স্থানীয় এক বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা সংবাদমাধ্যমকে বলেন, যারা গরু পাচার করবে বা গোহত্যা করবে, তাদের মরতে হবে। একই সঙ্গে পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, জাকির খানকে কেউ মারেনি। জনতার তাড়া খেয়ে গরুবোঝাই ট্রাকটি উল্টে যায়। এ ঘটনায় আহত হন জাকির খান।