গরুকে জাতীয় পশু করার প্রস্তাব রাজস্থান হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজস্থান রাজ্যের হাইকোর্ট গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন। আজ বুধবার হিঙ্গোনিয়া গোশালা মামলার শুনানিকালে আদালত তাঁর পর্যবেক্ষণে সরকারকে এমন প্রস্তাব দেন। একই সঙ্গে আদালত বলেন, গরু হত্যায় যাঁরা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। আজ দেশটির সংবাদমাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।

বর্তমানে ভারতের জাতীয় পশু বাঘ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত অসুস্থতা ও অন্যান্য কারণে হিঙ্গোনিয়া গোশালায় আট হাজার গরু মারা যায়।

জবাইয়ের উদ্দেশ্যে গবাদিপশু বিক্রি নিষিদ্ধ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, তার ওপর গতকাল চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজ হাইকোর্ট।

গত সপ্তাহে গবাদিপশু কেনাবেচা ও জবাই করা নিষিদ্ধ বলে সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে। বেশ কিছু রাজ্য ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ওই নির্দেশের বিরুদ্ধে আপত্তি তুলেছিল। এরপর মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা হয়। সেখানে দাবি করা হয়, কেন্দ্রীয় সরকারের এ নির্দেশ অসাংবিধানিক। গতকাল শুনানি নিয়ে আদালত সরকারি ওই নির্দেশের ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ দেন।