গরুচোর সন্দেহে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার আসামের নাগাওন জেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির বয়স ২০ থেকে ২৫ বছর হবে। তাঁরা বেদম গণপিটুনির শিকার হয়ে মারা যান। তাঁরা গরু চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল।
গণপিটুনিতে আহত দুই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। সেখানে তাঁদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের অভিভাবকেরা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করেছ পুলিশ।
গণপিটুনিতে দুই ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।