প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশের দাদরি এলাকায় গত সপ্তাহে গরু জবাই ও এর মাংস খাওয়াকে কেন্দ্র করে গুজবে উন্মত্ত জনতার হাতে নিহত হন ৫১ বছর বয়সী মোহাম্মদ ইকলাখ। কিন্তু ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনে দেখা যাচ্ছে, ইকলাখের ঘরে গরুর মাংস ছিল না। ছিল খাসির মাংস। গত ২৮ সেপ্টেম্বর বিসাদায় ইকলাখের বাড়ি থেকে মাংসের নমুনা সংগ্রহ করা হয়। প্রাথমিক পরীক্ষার জন্য সেটা পাঠানো হয় স্থানীয় এক পশু চিকিৎসকের কাছে। ওই পরীক্ষায় দেখা যায়, সেটা ছিল খাসির মাংস। এই তথ্য পুনরায় যাচাই করতে ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশ নমুনা পাঠায় মথুরার একটি পরীক্ষাগারে। সেখানেও অভিন্ন ফল আসে।
জি নিউজ