গরুর মাংস নিয়ে বিজেপির দ্বৈত নীতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুর মাংস নিয়ে ভারতে বিজেপি দৃশ্যত দ্বৈত নীতি অনুসরণ করছে। উত্তর ভারতে গোমাংস বিক্রির ওপর নানা রকম নিষেধাজ্ঞা জারি হলেও উত্তর-পূর্ব ভারতে খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ কয়েকটি রাজ্যে গরুর মাংসের পক্ষে সাফাই গাইছে তারা। আগামী বছর উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরাম রাজ্যের বিধানসভা নির্বাচন। সেখানে খ্রিষ্টধর্মাবলম্বীদের সংখ্যার দিকে খেয়াল রেখেই বিজেপি নেতৃত্ব জানিয়ে দিল, তাঁরা ক্ষমতায় এলে গরুর মাংস নিষিদ্ধ হবে না। মেঘালয়ে বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দ্রাবিড় খারস্তি সংবাদ বিবৃতি দিয়ে বলেছেন, স্বার্থান্বেষী মহল থেকে অযথা অপপ্রচার হচ্ছে। রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি গোমাংস বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা জারি করবে না।