গরুর শিংয়ে আলো!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কে দুর্ঘটনা এড়াতে ভারতের মধ্য প্রদেশে গরুর গাড়ি আর গরুর শিংয়ে আলো লাগানোর ব্যবস্থা করা হয়েছে! তবে গাড়ির আলো পড়লেই কেবল ওই আলো জ্বলবে। সড়কে নিরাপত্তার জন্য ব্যবহৃত রেডিয়াম স্টিকার লাগানো হচ্ছে গরু-মহিষের শিং আর গরুর গাড়ি, ট্রাক্টরের মতো যানে। মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ সদস্যরা পথে ঘুরে বেড়ানো গরু বা মহিষ দেখলে তাদের শিংয়ে স্টিকার সেঁটে দিচ্ছেন। স্থানীয় পুলিশ বলছে, বয়স হয়ে যাওয়া গরু-মহিষ অনেকেই রাস্তায় ছেড়ে দেন। বর্ষার সময়ে তারা জলে ডোবা মাঠে না থেকে শুকনো রাস্তায় উঠে আসে। এতে প্রায়ই এসব গরু-মহিষের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি দুর্ঘটনায় পড়ছে। তা ঠেকাতেই এই অভিনব উদ্যোগ। বিবিসি