গাছে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতাজির ভক্ত হিসেবেই পরিচিত হুগলি জেলার ত্রিবেণীর বিষ্ণু চৌধুরী (২৮)। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস ঘোষণা এবং নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা করতে আবার তদন্ত কমিশন গড়ার দাবি জানিয়ে আসছেন তিনি। এবার বিষ্ণু চৌধুরী ত্রিবেণীর শিবপুর এলাকার একটি নারকেল গাছে উঠে এই দাবিতে অনশন শুরু করেছেন। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুরু হয়েছে তাঁর অনশন। ঘোষণা দিয়েছেন, আজ রোববার সন্ধ্যার মধ্যে সরকার দাবি না মানলে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেবেন তিনি।