গাছে দুজনের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঝাড়খন্ডের লাতিহার জেলায় দুই গরু ব্যবসায়ীর লাশ গত শুক্রবার সকালে একটি গাছে ঝোলানো অবস্থায় পাওয়া গেছে। তাঁরা আটটি গরু নিয়ে পাশের চাত্রা জেলার গবাদিপশুর মেলার উদ্দেশে রওনা করেছিলেন বলে জানা গেছে। লাতিহারের পুলিশ বলেছে, ডাকাতি কিংবা ব্যক্তিগত শত্রুতা থেকে তাঁদের হত্যা করা হয়ে থাকতে পারে। সাম্প্রতিক সময়ে জবাইয়ের জন্য পাচার করা হচ্ছে এ সন্দেহে ভারতে উগ্রপন্থী হিন্দুদের গরুবাহী ট্রাক আটকের ঘটনা ঘটেছে। তবে এটি সে ধরনের ঘটনা কি না, তার কোনো ইঙ্গিত নেই।
এনডিটিভি