গাজায় গণহত্যার প্রতিবাদে কলকাতায় কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি আক্রমণ ও আগ্রাসনের প্রতিবাদে আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গঠিত হয়েছে ‘কমিটি ফর আপহেল্ডিং সেক্যুলারিজম’ বা ‘কাস’।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা এ কমিটিতে রয়েছেন।
সভায় গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানানো হয়। ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে তীব্র করার জন্য একাত্মতা ঘোষণা করা হয়। এ ছাড়া এশিয়ার পশ্চিমাঞ্চলে শান্তি ফেরাতে ও মৌলবাদ রোধে ইরাকে শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। ইরাকে মুসলিম মৌলবাদের উত্থান এ উপমহাদেশে মৌলবাদী আন্দোলনকে উসকানি দিতে পারে বলে অভিমত প্রকাশ করেন তাঁরা।