গাধার মতো গাধা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিক গাধার দাম হেঁকেছেন ১০ লাখ রুপি। দরদামে উঠেছিল পাঁচ লাখ। গাধার মালিকের আশা, দাম ২০ লাখও উঠতে পারে। ভারতের হরিয়ানা রাজ্যের সোনেপতে এলাকায় এ ঘটনা ঘটেছে।
এই গাধার মালিকের নাম রাজ সিং। রাজ সিংদের পরিবারের প্রধান ব্যবসা খচ্চরের প্রজনন। রাজ সিং গাধাটির নাম দিয়েছেন টিপু। এটি সাধারণ গাধা নয়। খচ্চর প্রজননের জন্য ওকে কাজে লাগানো হয়। সাধারণ গাধার চেয়ে এটি ৭ ইঞ্চি বেশি লম্বা। উত্তর প্রদেশের পশুমেলায় এই গাধার দাম উঠেছিল পাঁচ লাখ। এতেও গাধাটি ছাড়েননি মালিক রাজ সিং। চেয়েছিলেন ১০ লাখ।
রাজ সিং বলেছেন, প্রতিদিন গাধাটিকে পাঁচ কেজি কালি ডাল, চার লিটার দুধ আর ২০ কেজি বিচালি খাওয়াতে হয়। তবে গাধাটির প্রিয় খাদ্য কালি ডাল। সব মিলিয়ে রোজ এই গাধার পেছনে খরচ হয় এক হাজার রুপি।