গাড়ি নিয়ন্ত্রণের কার্যকারিতা যাচাইয়ের জন্য স্কুল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লির সব স্কুল আগামী ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লির সরকার। রাজধানীর রাস্তায় গাড়ির সংখ্যা কমিয়ে সরকারের নতুন নীতি সফল করতেই এই সিদ্ধান্ত।
দিল্লির মাত্রাতিরিক্ত দূষণ রোধে সরকার ঠিক করেছে, জানুয়ারির ১ তারিখ থেকে ১৫ পর্যন্ত জোড় ও বিজোড় সংখ্যার গাড়ি ভাগাভাগি করে চলবে। ওই ১৫ দিন স্কুলপড়ুয়াদের যাতে অসুবিধা না হয় সে জন্য রাজধানীর সব স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।