গির্জায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি গির্জায় ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার ভোররাতে বিকাশপুরিতে এ হামলার ঘটনা ঘটে। গির্জার এক পুরোহিত বলেন, ‘ভোররাত ৪টা ২০ মিনিটে দুজন লোক মোটরসাইকেলে চড়ে আসে। তাদের একজন গির্জায় প্রবেশ করে জানালার কাচ ভেঙে ফেলে। ওই ব্যক্তি মা মেরির একটি মূর্তিও মেঝেতে ছুড়ে ফেলে।’ পুলিশ আসামিদের চিহ্নিত করতে গির্জার ভেতর ও বাইরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সম্প্রতি নয়াদিল্লিতে পৃথক তিনটি গির্জায় হামলার ঘটনা ঘটেছে। এনডিটিভি