গীতবিতান থিম সিটি হচ্ছে শান্তিনিকেতনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের ধাঁচে এবার তৈরি হচ্ছে ‘শান্তিনিকেতন গীতবিতান থিম সিটি’। পশ্চিমবঙ্গ সরকার শান্তিনিকেতনের কাছেই বোলপুর ইলামবাজার স্টেট হাইওয়ের পাশে তৈরি করছে এটি। 

এই থিম সিটির ঘরবাড়িসহ সবকিছুই তৈরি হবে শান্তিনিকেতনের ধাঁচে এবং শান্তিনিকেতনের নির্দিষ্ট মডেলে। আর এই থিম সিটিতে যেসব মানুষ শান্তিনিকেতনে বসবাস করার জন্য আগ্রহী, তাদের দেওয়া হবে জমি। এটি নির্মাণ করছে শান্তিনিকেতন-শ্রী নিকেতন উন্নয়ন সংস্থা। এই গীতবিতান থিম সিটিতে প্রথম পর্যায়ে ৫৪টি প্লট দেওয়া হচ্ছে। থাকবে এখানে ৪৫০টি প্লট।
পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, গীতবিতানকে দ্বিতীয় শান্তিনিকেতন হিসেবে গড়ে তোলা হবে। শান্তিনিকেতনে যাঁরা থাকতে চান, কিন্তু থাকতে পারেননি, তাঁদের জন্য আমরা এই গীতবিতান থিম সিটি গড়ে তুলছি। তবে এই থিম সিটিতে যাঁরা জমি পাবেন, তাদের বাড়ির নকশাও দেওয়া হবে। সেই নকশা মেনেই তৈরি করতে হবে বাড়ি।