গুগলের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলে ‘শীর্ষ দশ অপরাধীর’ খোঁজ করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিও দেখা যায়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে গুগল কর্তৃপক্ষ। দেখা গেছে, খুনি, সন্ত্রাসী ও স্বৈরশাসকদের পাশাপাশি নরেন্দ্র মোদির কয়েকটি ছবি ভেসে ওঠে। এক বিবৃতিতে গুগল বলেছে, ‘এতে ভুল-বোঝাবুঝি হলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।’ তালিকায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফিসহ কয়েকজন বিশ্বনেতার পাশাপাশি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিম, বলিউড তারকা সঞ্জয় দত্ত প্রমুখ।
বিবিসি