গুজরাটে গ্রেপ্তার ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যের ভদোদরা শহরে হিন্দু-মুসলমান দাঙ্গার জের ধরে গত শনিবার রাতে কমপক্ষে ৪০ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মুসলিম এক ব্যক্তির করা একটি মন্তব্যের জের ধরে ঘটনার সূত্রপাত হয়। দুই ধর্মীয় সম্প্রদায়ের লোকজন একে অপরের ওপর পাথর ছুড়ে মারে। এ সময় বেশ কয়েকটি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে কর্তৃপক্ষ মুঠোফোন, ইন্টারনেট ও খুদে বার্তাসহ যোগাযোগের সব মাধ্যম সীমিত করে দিয়েছে। গতকাল রোববার ভদোদরার প্রধান প্রধান সড়ক মোটামুটি শান্ত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। রয়টার্স ও বিবিসি