গুজরাটে সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে গত বুধবার শুরু হওয়া সহিংসতায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। রাজ্যের ভারুচ জেলার আম্বেতা গ্রামে মকরসংক্রান্তি উৎসবে ঘুড়ি ওড়ানোর সময় সংখ্যালঘু সম্প্রদায়ের একটি ছেলেকে মারধর করার জেরে সংঘর্ষ শুরু হয়। এরপর আশেপাশের এলাকায় ধর্মীয় উপাসনালয় ও দোকানপাটে হামলা করা হয়। পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আম্বতা গ্রামে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। ১০ জন এখনো চিকিৎসাধীন। ভারুচের পুলিশ সুপার বিপিন আহির বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
পিটিআই