গুজরাটে সেতু থেকে বাস নদীতে, নিহত ৩৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গুজরাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে থেকে নদীতে পড়ে গিয়ে শিক্ষার্থীসহ ৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৭ যাত্রী।
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের দক্ষিণাঞ্চলীয় জেলা নভসারি থেকে ২৮৫ কিলোমিটার দূরে সুপা গ্রামের কাছে আজ বিকেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটি নভসারি থেকে উকাই যাচ্ছিল। বাসটিতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অন্তত ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল।
নভসারির পুলিশ সুপার এমএস ভারদা বলেন, ‘নভসারির সুপা গ্রামের কাছে পূর্ণা নদীর ওপর সেতু থেকে বাসটি নদীতে পড়ে যায়। এ ঘটনার পর নদী থেকে ৩৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।’
এমএস ভারদা আরও বলেন, উদ্ধারকাজে পুলিশ, ফায়ার সার্ভিস ও ১০৮টি অ্যাম্বুলেন্স রয়েছে। আহতদের নভসারির বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।