গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল ইস্তফা দিলেন। ন্যায়বিচারের দাবিতে রাজ্যজুড়ে দলিত আন্দোলন এবং সংরক্ষণের দাবিতে পাটিদারদের আন্দোলন মোকাবিলায় ব্যর্থ হওয়ায় দলীয় নেতৃত্বের নির্দেশে এই সিদ্ধান্ত নিলেন তিনি। আনন্দিবেন গতকাল সোমবার বিকেলে প্রথমে ফেসবুক ও পরে দূরদর্শনে ভাষণের মধ্য দিয়ে তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। বিজেপির দলীয় সূত্রের খবর, তাঁর ইস্তফা গৃহীত হবে। দলের সভাপতি অমিত শাহ বলেছেন, দলের সংসদীয় বোর্ডের কাছে ইস্তফাপত্র পেশ করা হবে। বোর্ডই সিদ্ধান্ত নেবে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে নিতিনভাই প্যাটেলের নাম।
আনন্দিবেন নিজে অবশ্য বলেছেন, আগামী নভেম্বর মাসে তাঁর বয়স ৭৫ পূর্ণ হবে। দলের সিদ্ধান্ত, ৭৫ বছর বয়সী কাউকে কোনো পদে রাখা হবে না। পরের বছর গুজরাট বিধানসভার ভোট। জানুয়ারিতে বার্ষিক ‘ভাইব্রেন্ট গুজরাট’ অনুষ্ঠিত হয়।