গুলিতে ছিঁড়ল বিদ্যুতের তার নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যে পুলিশের গুলিতে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ১১ জন। রাজ্যের তিনসুকিয়া জেলার পাঙ্গিরিতে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, স্থানীয় জনতা লাঠিসোঁটা নিয়ে তিনসুকিয়ার পাঙ্গিরি থানা ঘেরাও করে। তারা তিন দিন আগে দুই খুনের অভিযোগে গ্রেপ্তার কয়েকজনের মুক্তি দাবি করে। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। তাদের শান্ত করতে পুলিশ প্রথমে লাঠি চালায়, পরে শূন্যে গুলি চালায়। পুলিশের গুলিতে বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়ে আন্দোলনকারীদের ওপর। তাতেই এ দুর্ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানান রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।
এ ঘটনার পরপরই সেখানে ছুটে যান বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী সর্বানন্দ সোনোয়াল। পুলিশের গুলির নিন্দা করে তিনি এর তদন্তের দাবি করেন।