প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে শনিবার গভীর রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিবিনিময় হয়েছে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) পক্ষ থেকে গতকাল এই গুলি বিনিময়ের কথা জানানো হয়। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, গত শনিবার রাত পৌনে ১২টায় ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা ‘বিনা উসকানিতে’ ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। ভোর পৌনে পাঁচটা পর্যন্ত তা চলতে থাকে। পাকিস্তানি সেনারা এর জবাব দেয়।
ডন