গুয়াহাটি পুরসভাও বিজেপির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামের বিজেপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা কংগ্রেসে ফাটল ধরিয়ে এবার গুয়াহাটি করপোরেশনও দখল করতে যাচ্ছেন। গুয়াহাটির ডেপুটি মেয়র নীলাঞ্জনা তালুকদার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে ঘোষণা করেছেন। ফলে ২৯ সদস্যের গুয়াহাটি করপোরেশনের শাসনক্ষমতাও হারাতে চলেছে কংগ্রেস। ভারতীয় পুর আইন অনুযায়ী, নির্বাচিত পুর কাউন্সিলরদের ভোটেই মেয়র নির্বাচিত হন। গুয়াহাটিতে কংগ্রেসের কাউন্সিলর ছিলেন ১৫ জন। নীলাঞ্জনা ইস্তফা দেওয়ায় দলটি সংখ্যালঘু হয়ে পড়েছে। অন্যদিকে, বিজেপি ও অসম গণপরিষদ জোটের সদস্যসংখ্যা ১৪। নীলাঞ্জনা বিজেপিতে আসায় বর্তমান কংগ্রেসের নেতৃত্বাধীন করপোরেশন ক্ষমতাচ্যুত হচ্ছে। নীলাঞ্জনার স্বামী হীরেন তালুকদার কংগ্রেসের বিধায়ক ছিলেন। কিন্তু গত নির্বাচনে দল তাঁকে টিকিট দেয়নি। ফলে তিনিও ক্ষুব্ধ।