প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে গো-মাংস বহনের সন্দেহে পড়ে গণপিটুনিতে আহত হয়েছেন দুই মুসলিম নারী। পরে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যপ্রদেশ রাজ্যের একটি রেলস্টেশনে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, ভারতের অধিকাংশ রাজ্যে গরু জবাই অবৈধ। পুলিশ গতকাল বুধবার জানায়, গত মঙ্গলবার ব্যস্ত রেলস্টেশনটিতে একদল লোক গরুর মাংস বহনের সন্দেহে ওই দুই নারীর ওপর হামলা চালায়। পরে আহত অবস্থায় এ দুজনকে গ্রেপ্তারের পর দেখা যায় তাঁদের কাছে থাকা মাংস আসলে মহিষের। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করা দৃশ্যে দেখা যায়, এক দল লোক দুই নারীকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই দুই নারীকে গ্রেপ্তার করে।