গো-রক্ষকদের নিন্দায় মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গো-রক্ষকদের কড়া সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘গো-রক্ষার নামে যাঁরা ব্যবসা খুলে বসেছেন, আমি সেই লোকগুলোর ওপর ক্ষুব্ধ। গো-ভক্তি, গো-সেবা আলাদা বিষয়। আমি দেখেছি, কিছু লোক রাতের বেলা অপরাধ করে দিনের বেলা গো-রক্ষকের পরিচয় ধারণ করে।’ নয়াদিল্লিতে গতকাল শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মোদি। ভারতে সম্প্রতি গো-রক্ষার নামে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রথম তিনি মুখ খুললেন। এই তথাকথিত গো-রক্ষকদের তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারগুলোর প্রতি আহ্বান জানান মোদি।