গোখরার সঙ্গে সেলফি তোলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষধর গোখরা সাপের সঙ্গে সেলফি তুলে দণ্ড দিতে হলো ভারতের ভাদোদরার এক ঠিকাদারকে। জরিমানা হিসেবে বন বিভাগকে গুনে গুনে ২৫ হাজার রুপি দিতে হয়েছে। ইয়েশেষ বারোত নামের ওই ঠিকাদার গোখরার সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবির নিচে লেখা ছিল ‘১০০০ রুপিতে গোখরা’। ছবিটি ফেসবুকে এক লাখেরও বেশি লাইক পায়।   একপর্যায়ে তা নজরে পড়ে নেহা প্যাটেল নামে এক বন্য প্রাণী সংরক্ষণ কর্মীর। তিনি বিষয়টি বন বিভাগ কর্তৃপক্ষকে জানালে ইয়েশেষ বারোত তাঁর পোস্টটি সরিয়ে নেন। তবে জরিমানার হাত থেকে রেহাই পাননি।