গোপন অভিযানে পাকিস্তানে যান দিলীপ কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলীপ কুমার
দিলীপ কুমার

বলিউড তারকা অভিনেতা দিলীপ কুমার ভারত সরকারের পক্ষে গোপন অভিযানের দায়িত্ব নিয়ে দুবার পাকিস্তানে গিয়েছিলেন। সাবেক পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি গত মঙ্গলবার ডনপত্রিকাকে এ কথা বলেছেন।
নাইদার আ হক নর আ ডাভনামেরএকটি বইয়ের প্রকাশনা উপলক্ষে সম্প্রতি মুম্বাই সফর করেন কাসুরি। শেষ দিনে তিনি দিলীপ কুমারের সঙ্গে দেখা করেন। কাসুরি বলেন, দিলীপ কুমার ওই গোপন অভিযানে প্রথমবার একটি বিশেষ বিমানে চড়ে পাকিস্তানে গিয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউল হকের আমলে। আর দ্বিতীয় যাত্রাটি ছিল তুলনামূলক সাম্প্রতিক।