গোমাংস বহনের গুজবে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মধ্যপ্রদেশে গরুর মাংস বহনের গুজবে এক মুসলিম দম্পতিকে পেটানোর জন্য স্থানীয় গো-রক্ষা সমিতির কয়েক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
হরদা শহরের খিড়কি স্টেশনে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। খবর এএফপির।
ঘটনার শিকার মোহাম্মদ হোসেন ও তাঁর স্ত্রী নাসিমা বানু বলেছেন, তাঁরা খিড়কি স্টেশনে পৌঁছানোর পরই ১০-১৫ জন লোক ট্রেনে উঠে পড়ে। তারা যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে থাকে। তল্লাশিতে বাধা দেওয়ায় কয়েকজনকে মারধর করা হয়। মোহাম্মদ হোসেন বলেন, একপর্যায়ে তাঁদের ব্যাগ নিয়ে যাওয়া হয় এবং তাঁকে ও তাঁর স্ত্রীকে পেটানো হয়।
পুলিশ বলেছে, ঘটনার পর সাতজনকে আটক করা হয়েছে। তল্লাশি করে দেখা গেছে, মোহাম্মদ হোসেনের ব্যাগে মহিষের মাংস ছিল।