গোলাগুলির পর শান্ত সীমান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জম্মু ও কাশ্মীর সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের গোলাগুলিতে পাঁচজন নিহত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার সীমান্ত শান্ত ছিল।
গত বুধবার শেষ রাতে আন্তর্জাতিক সীমান্তে জম্মুর সাম্বা এলাকায় পাকিস্তানি রেঞ্জার্সরা আচমকা গুলি চালাতে শুরু করেন। গুলিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান নিহত ও আরও একজন আহত হন। এর পরই বিএসএফের জওয়ানেরা পাল্টা গুলি চালান। কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানিরা সাদা পতাকা ওড়াতে শুরু করে। ততক্ষণে চারজন পাকিস্তানি রেঞ্জার্স মারা যান।
বছর শেষে হঠাৎ কেন প্ররোচনাহীন গুলি চালনা? ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ব্যাখ্যা, গোটা শীতকালই পাকিস্তানি বাহিনী সন্ত্রাসীদের ভারতে পাঠাতে সাহায্য করে। যে স্থান দিয়ে অনুপ্রবেশ ঘটবে, সাধারণত তার কিছু তফাতে তারা গুলি চালাতে থাকে। উদ্দেশ্য, ভারতীয় বাহিনীকে ব্যস্ত রাখা যাতে নিরাপদে অনুপ্রবেশ ঘটতে পারে।