গো-রক্ষা সমিতির সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশে গরুর মাংস বহনের অভিযোগে দুই মুসলিম নারীকে মারধর করার অভিযোগে গো-রক্ষা সমিতির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গরুর মাংস বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে ওই দুই নারীকেও গ্রেপ্তার করা হয়েছে, যদিও প্রাথমিক পরীক্ষার ফলাফল অনুযায়ী তাঁদের কাছে মহিষের মাংস ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক দুই পক্ষের সবাই জামিনে ছাড়া পেয়েছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং বলেন, মুসলিম দুই নারীকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি হবে। তবে গরুর মাংস কেনাবেচার দায়ে দোষী প্রমাণিত হলেও ব্যবস্থা নেওয়া হবে।