গোপন জবানবন্দী দিলেন বিশ্বভারতীর ধর্ষণের শিকার ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর মহকুমা বিচারবিভাগীয় আদালতে আজ সোমবার গোপন জবানবন্দী দিয়েছেন শান্তিনিকেতনে ধর্ষণের শিকার হওয়া বাংলাদেশী ছাত্রী। গত শুক্রবার ধর্ষণের শিকার হওয়া ওই ছাত্রীর বাবা বাংলাদেশ থেকে আসার পর ওই ছাত্রী বোলপুর থানায় বিশ্বভারতীতেই অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র সফিকুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ।

পুলিশের কাছে অভিযোগে ঐ ছাত্রী জানিয়েছেন, বিশ্বভারতীর রুরাল এক্সটেনসন সেন্টারের গবেষণা বিভাগের ছাত্র সফিকুল ইসলাম বেশকিছু আপত্তিকর ছবি মোবাইলে তুলে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই ছাত্রীকে একাধিকার ধর্ষণ করেন। অথচ, অভিযুক্ত সফিকুলের প্রেরণায় ওই ছাত্রী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একাদশ শ্রেনীতে ভর্তি করেছিলেন।
শনিবার বোলপূর আদালতের হাজতে যাওয়ার সময় সফিকুল নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি মেয়েটির স্থানীয় অভিভাবক। কিন্তু কেন ফাঁসানো হল সেই ব্যাখ্যা সফিকুল দিতে পারেননি। সফিকুলকে বিশ্বভারতী কর্তৃপক্ষ সাময়িকভাবে বহিস্কার করেছে।

বোলপূর থানার পুলিশ সফিকুলের মোবাইল ফোন, ল্যাপটপ, ৫টি পেন ড্রাইভ প্রভৃতি বাজেয়াপ্ত করেছে গুরুপল্লিতে তাঁর ভাড়া বাড়ি থেকে। বোলপুরের পুলিশ সূত্রে বলা হয়েছে, সোমবার ম্যাজিস্ট্রেটের কাছে ছাত্রীটি গোপন জবানবন্দী দিয়েছে।