গোমূত্র-গোবরে অর্থনীতি শক্তিশালী করতে চান ভারতের মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবাজি সিং চৌহান
ফাইল ছবি: এএনআই

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবাজি সিং চৌহান বলেন, গরু, গোবর ও গোমূত্র—লোকজনের আর্থিক অবস্থার উন্নতি করতে পারে। আর এর জেরে বাড়তে পারে ভারতের অর্থনৈতিক সক্ষমতা। গতকাল শনিবার রাজ্যটিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। খবর এনডিটিভির।

‘শক্তি ২০২১’ শীর্ষক ওই সম্মেলনের আয়োজন করা হয় নারী পশুচিকিৎসকদের নিয়ে। সেখানে মুখ্যমন্ত্রী শিবাজি সিং জানান, সরকার গরুর জন্য অভয়ারণ্য ও আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছে। তবে এতেই শুধু কাজ হবে না, লোকজনের অংশগ্রহণেরও প্রয়োজন পড়বে।

শিবাজি সিং বলেন, ‘যদি আমরা চাই, তাহলে গরু, গোবর ও গোমূত্রের মাধ্যমে নিজেদের আর্থিক অবস্থা শক্তিশালী করতে পারব এবং দেশকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে পারব। কাঠের ওপর চাপ কমাতে সাংসদদের শ্মশানেও গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করা হচ্ছে।’

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবাজি সিং চৌহান বলেছেন, গরু, গোবর ও গোমূত্র লোকজনের আর্থিক অবস্থার উন্নতি করতে পারে
ফাইল ছবি: রয়টার্স

শিবাজি সিং আরও জানান, গরু পালন কীভাবে ছোট খামারি ও গবাদিপশুর মালিকদের জন্য একটি লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারে, তা নিয়ে কাজ করতে হবে পশুচিকিৎসক ও বিশেষজ্ঞদের।

গতকালের সম্মেলনে বক্তব্য দেন মৎস্য, পশুপালন এবং ডেইরিসংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা। তিনি বলেন, গুজরাটের গ্রামগুলোতে বিপুলসংখ্যক নারী গরু পালনের সঙ্গে জড়িত। এর জেরে দুধের ব্যবসা সফলতার মুখ দেখেছে।