গোরক্ষা আন্দোলনের প্রতিবাদে ত্রিপুরায় বাম মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোরক্ষা আন্দোলনের প্রতিবাদে গতকাল রোববার রাস্তায় নামেন উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বামপন্থী ছাত্র-যুবরা। তাঁদের অভিযোগ, বিজেপির আমলে ভারতে মুসলিমসহ সংখ্যালঘুদের ওপর নানা অছিলায় আক্রমণ চালাচ্ছে আরএসএসের মদদপুষ্ট সংঘ পরিবার। কিন্তু বেশির ভাগ জায়গাতেই সরকার নীরব।
উগ্রপন্থী গোরক্ষা আন্দোলনের প্রতিবাদে মিছিলটি বের হয় রাজধানী আগরতলায়। মিছিলের পুরোভাগে ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা শাখার সম্পাদক অমল চক্রবর্তী। প্রথম আলোর কাছে তিনি বলেন, গরু খাওয়া বা না খাওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। কে কী খাবে, না খাবে, সেটা রাষ্ট্র বা কোনো দল ঠিক করে দিতে পারে না। একই সঙ্গে অমল চক্রবর্তীর অভিযোগ, গোরক্ষার নামে মুসলিম নির্যাতন চলছে দেশের বিভিন্ন প্রান্তে। তিনি আরও বলেন, শুধু মুসলিমরাই নয়, অন্য সংখ্যালঘুদের পাশাপাশি দলিত মানুষও প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। আসলে বিজেপির হাতে দেশের মানুষই নিরাপদ নয়।
উৎসবের মৌসুমে এদিনের মিছিলে লোকসমাগম ভালোই হয়েছিল।