গোর্খাল্যান্ডের মানচিত্র প্রকাশ করা হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দার্জিলিংয়ে ২৬ দিন ধরে অনির্দিষ্টকালের বন্ধ্ চলছে। বাংলা ভাষাকে পশ্চিমবঙ্গের বিদ্যালয়ে পড়ানোর ঘোষণা দেওয়ার প্রতিবাদে এই বন্ধ্ শুরু হয় গত ১২ জুন।
এদিকে গত বৃস্পতিবার দার্জিলিংয়ের বিভিন্ন আঞ্চলিক দল নিয়ে গড়া সর্বদলীয় সমন্বয় কমিটির এক বৈঠক বসে কালিম্পং জেলার পেডংয়ে। বৈঠকে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন দাজিলিং থেকে ডুয়ার্স এবং তরাই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি এদিন পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের মানচিত্রও প্রকাশ করা হয়। মানচিত্রে দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং, মিরিকসহ ডুয়ার্সের আসাম সীমান্তের সংকোশ পর্যন্ত এবং তরাই অঞ্চলকে অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। অনির্দিষ্টকালের এই বন্ধের ফলে অচল হয়ে পড়েছে দার্জিলিং। চলছে না যানবাহন।