প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের ভারতীয় শাখাকে দেশীয় উৎস থেকে অর্থ সংগ্রহ করার জন্য দুটি ব্যাংক হিসাব ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট। গতকাল বুধবার এই আদেশ দেন আদালত। আগের নির্দেশ অনুযায়ী সংগঠনটিকে ব্যাংক হিসাব ব্যবহার করতে না দেওয়ায় আদালত ব্যাংকগুলোকে ভৎর্সনা করেন। ব্যাংক হিসাব ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করার অভিযোগে গত এপ্রিল মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রিনপিসের সাতটি হিসাব বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। এরপর গ্রিনপিস হিসাবগুলো খুলে দেওয়ার আবেদন করে। অভিযোগের জবাবে গ্রিন পিস বলেছে, স্বচ্ছতার জন্যই দুটি পৃথক হিসাব ব্যবহার করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া