গ্লাইড বোমার সফল পরীক্ষা চালিয়েছে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত নিজেদের তৈরি এক টনের ‘গ্লাইড’ বোমার সফল পরীক্ষা চালিয়েছে। শনিবার একটি যুদ্ধবিমান থেকে ছোড়া বোমাটি এক শ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। খবর এনডিটিভির।
গতকাল শনিবার ওডিশা উপকূলের অদূরে এই সফল পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। সংস্থাটির পরিচালক সতীশ রেড্ডি বলেন, বোমাটি নিজস্ব দিকনির্দেশনা ব্যবস্থার মাধ্যমে ‘ভেসে চলে’ এক শ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। ভারত এখন এই ধরনের নিয়ন্ত্রিত বোমা তৈরিতে স্বনির্ভরতা অর্জন করেছে বলেও জানান তিনি।
গ্লাইড বোমায় ক্ষেপণাস্ত্রের মতো মোটর স্থাপন করার প্রয়োজন হয় না। এর ফলে এটি ক্ষেপণাস্ত্রের চেয়ে কম খরচে নির্মাণ এবং ব্যবস্থাপনা করা যায়।