প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ছত্তিশগড় রাজ্যের এক বাঙালি গৃহবধূ গয়না বন্ধক রেখে সেই অর্থ দিয়ে গ্রামবাসীর জন্য তৈরি করেছেন ১২০টি শৌচাগার। শৌচাগার ব্যবহারে স্থানীয় মানুষকে উৎসাহিত করতেই এ কাজ করেছেন বলে জানিয়েছেন কাজল রায়। রাজ্যের যশপুর জেলার প্রত্যন্ত সন্না পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের কাজে যুক্ত। বছর সাতেক আগে বিজেপির টিকিটে তিনি গ্রাম পঞ্চায়েতের সদস্যও হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের অধীনে গ্রামে শৌচাগার নির্মাণের উদ্যোগ নেন কাজল। কিন্তু সরকারিভাবে কাজটা করতে গেলে একসঙ্গে নির্মাণ খরচ মিলবে না। তাই নিজের সব সোনার গয়না বন্ধ রেখে সেই টাকা দিয়ে আগে তৈরি করেন ইটভাটা। সেখানে ইট বানিয়ে শুরু করেন প্রকল্পের কাজ।