ঘর ছাড়বেন না মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরও দক্ষিণ কলকাতার কালীঘাটের টালির ছাউনির অতি সাধারণ ঘরেই থাকছেন। সেখানে সংস্কারকাজের জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রীকে পূর্ত বিভাগের অতিথিশালায় ওঠার প্রস্তাব দেওয়া হয়। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারও অতিথিশালায় মমতার জন্য নির্ধারিত কক্ষ পরিদর্শনও করেন। কিন্তু গতকাল শনিবার কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী তাঁর বসতঘর সংস্কারের সময়ও অন্যত্র যাবেন না। বাড়ির অন্য একটি ঘরেই থাকবেন। মেয়র বলেন, মমতা তাঁকে অতিথিশালায় ওঠানোর উদ্যোগে কষ্ট পেয়েছেন। সম্প্রতি মমতার পুরোনো ঘরটি নড়বড়ে হয়ে পড়ে। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে রাজি করিয়ে তা সংস্কারের উদ্যোগ নেয়।