প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় আদিত্য বিড়লা গোষ্ঠীর কাছ থেকে ১২ কোটি রুপি ঘুষ নিয়েছিলেন মোদি। গত মঙ্গলবার দিল্লি আইনসভায় এক বিতর্কে অংশ নিয়ে কেজরিওয়াল বলেন, ২০১৩ সালের ১৫ অক্টোবর দিল্লিতে আদিত্য বিড়লা গোষ্ঠীর ভবনে আয়কর বিভাগের চালানো অভিযানে ২৫ কোটি রুপি উদ্ধার করা হয়। ওই সময় কোম্পানিটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তার ল্যাপটপে থাকা বার্তায় লেখা ছিল, ‘গুজরাটের মুখ্যমন্ত্রী ২৫ কোটি (১২ হয়েছে, বাকিটা?)’। কেজরিওয়ালের দাবি, এ থেকেই পরিষ্কার যে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে ১২ কোটি রুপি ঘুষ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। পরে এ ব্যাপারে সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত চালাতে প্রেসিডেন্ট প্রণব মুখার্জির হস্তক্ষেপ কামনা করেন তিনি। আইএএনএস