চলে গেলেন অশোক ঘোষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত দল ফরোয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অশোক ঘোষ (৯৫) আর নেই।
অশোক ঘোষ ফুসফুসের সংক্রমণ নিয়ে গত ২ ফেব্রুয়ারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার সেখানে তাঁর মৃত্যু হয়।
অশোক ঘোষের জন্ম ১৯২১ সালের ২ জুলাই হুগলি জেলার চুঁচুড়ায়। ১৯৩৯ সালে নেতাজির গঠন করা ফরোয়ার্ড ব্লক ১৯৪৬ সালে অশোক ঘোষকে রাজ্য সম্পাদকের দায়িত্ব দেয়। আমৃত্যু এ পদে ছিলেন তিনি। অশোক ঘোষ পশ্চিমবঙ্গে বামফ্রন্ট গড়ার অন্যতম কারিগর ছিলেন। তাঁর শেষকৃত্য হবে আগামীকাল। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী পুরুলিয়ার বাঘমুন্ডি থানার সুইশা গ্রামে। অশোক ঘোষের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুসহ জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।