চলে গেলেন সত্যজিত রায়ের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়া রায়
বিজয়া রায়

সত্যজিত রায়ের স্ত্রী বিজয়া রায় মারা গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে বিজয়া রায়ের বয়স হয়েছিল ৯৭ বছর। বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গের বাংলা আনন্দবাজার পত্রিকার এক সংবাদে এ তথ্য জানা গেছে।
সত্যজিত রায়ের স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যান।
বিজয়া রায় ১৯১৭ সালে পাটনায় জন্মগ্রহণ করেন। ১৯৩১-এ তাঁর বাবার মৃত্যুর পর কলকাতায় কাকার একান্নবর্তী পরিবারে মানুষ হন তিনি। এর পর নারী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিক এবং আশুতোষ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ইংরেজিতে স্নাতক পাস করেন। পরের দিকে কমলা গার্লস এবং বেথুন স্কুলে শিক্ষকতার কাজ করেছেন। পরে চাকরি ছেড়ে মুম্বাইায়ে পাড়ি দেন। ১৯৪৮-এ সত্যজিত রায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরের বছর সত্যজিতের মা সুপ্রভা দেবীর উদ্যোগে ব্রাহ্ম মতে আনুষ্ঠানিক বিয়ে হয় বিজয়ার। মাদার টেরেসার সেবামূলক প্রতিষ্ঠানে তিনি কিছু দিন কাজ করেছেন। সত্যজিৎ রায়ের বেশ কয়েকটি ছবিতে পোশাকসহ নেপথ্যের অনেক কাজে জড়িয়েছিলেন তিনি। মুম্বাইয়ের ‘রজনী’ ও ‘মশাল’ নামে দু’টি ছবিতে অভিনয়ও করেন তিনি।