চলে গেলেন সাংবাদিক অমিত বসু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন কলকাতার প্রবীণ সাংবাদিক অমিত বসু (৬১)। তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছিল। আজ সোমবার ভোরে কলকাতার নিজ বাড়িতে তিনি মারা যান। কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছিলেন তিনি।
দৈনিক জনকণ্ঠ পত্রিকার কলকাতা প্রতিনিধি ছিলেন অমিত বসু। কলকাতার তারা নিউজের বাংলাদেশবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কয়েক বছর ধরে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে নিয়মিত বাংলাদেশ বিষয়ে লিখতেন। দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় লিখতেন তিনি। বেশ কয়েকটি উপন্যাসও লিখেছেন। এর মধ্যে ‘মরমিয়া’, ‘বিহান’ ও ‘উজান’ উল্লেখযোগ্য। সোমবার বিকেলে নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।