চাকরির বদলে ঝাঁটা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এখন তাঁদের হাতে ঝাঁটা ধরিয়ে দিয়েছেন মোদি।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, গতকাল শুক্রবার ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এক নির্বাচনী সমাবেশে মোদিকে নিয়ে এমন কটাক্ষ করেন রাহুল।
‘স্বচ্ছ ভারত অভিযান’ কর্মসূচির প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘মোদি (লোকসভা নির্বাচনের প্রচারে) বলেছেন, “আমি কর্মসংস্থান সৃষ্টি করব।” আমি কারখানা, সড়ক ও বিমানবন্দর নির্মাণ করব। কিন্তু সরকার গঠনের পর তিনি আপনাদের ঝাঁটা ধরতে বলে বলছেন, আমি অস্ট্রেলিয়া যাচ্ছি।’
মোদিকে ১০ শিল্পপতির প্রধানমন্ত্রী বলে অভিহিত করেছেন রাহুল। তবে এই অভিধার কোনো ব্যাখ্যা দেননি তিনি। রাহুল বলেন, আমরা উন্নয়নকেন্দ্রিক সরকার চাই।