প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাই নগরের আজাদ ময়দানে কংগ্রেস পার্টির আঞ্চলিক সদর দপ্তরের কাছের একজন চা-দোকানি অভিযোগ করেছেন, এ অফিসের নেতারা তাঁর কাছ থেকে দুই লাখ রুপি বাকিতে চা খেয়েছেন। তাই এখন আর বাকিতে তিনি তাঁদের চা খাওয়াতে পারবেন না। চা-বিক্রেতা ইন্দর জোশির দোকানটি বেশ ছোট। কিন্তু এখানকার কংগ্রেস নেতা-কর্মীদের কাছে তাঁর চায়ের কদর অনেক। তিনি বলেন, ‘অনেক দিন ধরে তাঁরা (কংগ্রেস নেতারা) বাকিতে চা খেয়ে চলেছেন। এখন আমরা বাকিতে তাঁদের চা দেওয়া বন্ধ করে দিয়েছি।’ ইন্দর অবশ্য এ-ও বলেন, ‘যা হোক, আমি জানি শেষ পর্যন্ত তাঁরা পাওনা মিটিয়ে দেবেন। তাঁরা সব সময় এ রকমই করে থাকেন।’ জোশির অভিযোগ স্বীকার করে স্থানীয় কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম বলেন, বকেয়ার বিষয়টি তিনি মাত্র কয়েক সপ্তাহ আগে জেনেছেন। দায়িত্বপ্রাপ্ত একজনের অসতর্কতায় এই বকেয়া জমে গেছে।