প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ছত্তিশগড়ে বন্ধ্যাকরণ শিবিরে অস্ত্রোপচারকারী চিকিৎসক আর কে গুপ্তকে (৫৯) আটক করা হয়েছে। ওই অস্ত্রোপচারের পর জটিলতায় অন্তত ১৩ নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসক গুপ্ত দাবি করেন, এতে তাঁর কোনো দোষ ছিল না। সংখ্যার লক্ষ্য পূরণের জন্য প্রশাসনের দিক থেকে চাপ ছিল। তিনি বলেন, ‘অস্ত্রোপচার ভালোভাবেই শেষ হয়েছিল, কিন্তু ওই নারীদের দেওয়া ওষুধে সমস্যা ছিল।’ গত শনিবার বিলাসপুরের এক হাসপাতালে ওই বন্ধ্যাকরণ শিবিরে ডা. গুপ্ত পাঁচ ঘণ্টার মধ্যে ৮৩ জনের অস্ত্রোপচার করেন।
টাইমস অব ইন্ডিয়া