চিকিৎসার নামে প্রতারণা, কলকাতায় বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসার নামে প্রতারণা এবং ভুয়া বিলের মাধ্যমে অর্থ আদায়ের প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে কলকাতার একটি নামী হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে পাঁচ শতাধিক মানুষ। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় কলকাতার ভাষা ও চেতনা সমিতি। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমানুল হক কর্মসূচি পালনের পর প্রথম আলোকে জানান, ‘আমরা ভুয়া বিলের প্রতিবাদে বিক্ষোভ করেছি। ওই হাসপাতালটির জায়গা দিয়েছে সরকার। বলা হয়েছিল, এখানে আধুনিক চিকিৎসা দেওয়া হবে। কার্যত তা হয়নি। আমরা এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করছি। আবেদন জানাব ক্রেতা সুরক্ষা আদালতে।’