চিতাবাঘের বিপত্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলসে মাথা ঢুকিয়ে কী বিপত্তিতেই না পড়তে হলো ভারতের রাজস্থানের একটি চিতাবাঘকে! স্থানীয় লোকজন বলছে, হয়তো পানির আশায় কলসিতে মাথা ঢোকালেও তা আর বের করতে পারেনি বাঘটি। এরপর ভীত ও বিভ্রান্ত হয়ে লোকালয়ে প্রায় পাঁচ ঘণ্টা ঘোরাঘুরি করে গ্রামবাসীর ভয়ের কারণ হয়ে দাঁড়ায় বাঘটি। এ সময় কেউ কেউ বাঘটির ছবি তোলে, কেউবা ভিডিও চিত্র ধারণ করে। অবশেষে বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তারা বিশেষ পদ্ধতিতে ওষুধ দিয়ে বাঘটিকে শান্ত করেন। পরে বাঘের মাথা থেকে সেই কলসটি আলগা করা হয়। বনে ছেড়ে দেওয়া হয় বাঘটিকে।
বিবিসি