চিতাবাঘের ভয়ে শতাধিক স্কুল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুরের উপকণ্ঠে চিতাবাঘের ভয়ে শতাধিক স্কুল আজ বৃহস্পতিবার বন্ধ রয়েছে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেঙ্গালুরুর ভিবগড় ইন্টারন্যাশনাল স্কুলে গত রোববার স্থানীয় সময় সকালে আট বছর বয়সী একটি পুরুষ চিতাবাঘের (লেপার্ড) উপস্থিতি ধরা পড়ে। এটিকে আটকাতে গিয়ে হামলায় আহত হন কয়েকজন। গত দুদিনে আরও কয়েকটি চিতাবাঘের উপস্থিতির কারণে বেঙ্গালুরুরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এতে স্কুল বন্ধ করা হয়।

এনডিটিভির খবরে জানানো হয়, একই স্কুলের কাছে গতকাল বুধবার দুটি চিতাবাঘের উপস্থিতির কথা জানান স্থানীয় অধিবাসীরা। চিতাবাঘের ভয়ে বন্ধ শতাধিক সরকারি-বেসরকারি স্কুল কাল খোলা হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারি কর্মকর্তারা আজ সন্ধ্যায় বৈঠকে বসবেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তিনটি ও বুধবার একটি চিতাবাঘ দেখার কথা শোনা গেছে। এই ঘটনায় শহরে আতঙ্ক নেমে আসে। পূর্ব-সতর্কতা হিসেবে গতকাল ১৩৫ টির মধ্যে ৮০টি ও আজ ১৩৫টি স্কুলই বন্ধ রয়েছে।