চিদাম্বরমের সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ২০০১ সালে পার্লামেন্টে সন্ত্রাসী হামলায় আফজাল গুরুর সম্পৃক্ততা ছিল কি না, তা নিয়ে ‘ঘোরতর সন্দেহ’ প্রকাশ করেছেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। ভারতের ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন চিদাম্বরম। ২০১১ সালে ওই মামলা থেকে আফজালকে অব্যাহতি দেওয়ার আবেদন তৎকালীন ইউপিএ সরকার নাকচ করে দেয়। চিদাম্বরম সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর দুই বছর পর আফজালের ফাঁসি হয়। চিদাম্বরম বলেন, পার্লামেন্টে হামলার ষড়যন্ত্রে আফজালের সম্পৃক্ততা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেত।
হিন্দুস্তান টাইমস