প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে বেআইনি তহবিল সংগ্রহের অভিযোগে সারদা গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী নলিনী চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। গত শনিবার চেন্নাইয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। সারদার কর্ণধার সুদীপ্ত সেন গত এপ্রিলে পালিয়ে যাওয়ার আগে সিবিআইকে এক চিঠিতে বলেছিলেন, আসামে একটি টিভি চ্যানেল কেনায় আইনি পরামর্শ দেওয়ার জন্য তিনি নলিনীকে এক কোটি রুপি দিয়েছিলেন। সিবিআই বোঝার চেষ্টা করছে, শুধু আইনি পরামর্শ দেওয়ার জন্যই নলিনী ওই টাকা পেয়েছিলেন, নাকি এর বিনিময়ে তাঁর স্বামীর মাধ্যমে সারদাকে কোনো বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। বিবিসি।