চীনকে মাথায় রেখে 'আকাশ' মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ছয়টি ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করছে। বলা হচ্ছে, ওই অঞ্চলে চীনা যুদ্ধবিমান, হেলিকপ্টার বা চালকবিহীন বিমানের (ড্রোন) সম্ভাব্য অনুপ্রবেশ প্রতিহত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, ভারতীয় বিমানবাহিনী ওই ক্ষেপণাস্ত্রের সরবরাহ পেতে শুরু করেছে। সূত্রটি জানায়, আকাশ ক্ষেপণাস্ত্রের প্রথম দুটি স্কোয়াড্রন মোতায়েন করা হয় মহারাষ্ট্র রাজ্যের পুনের দুটি ঘাঁটিতে। পরবর্তী ছয়টি স্কোয়াড্রন উত্তর সীমান্ত থেকে আসা হুমকি মোকাবিলায় ব্যবহার করা হবে। নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি এটা অনুমোদন করেছে।
আকাশ ক্ষেপণাস্ত্র এর আওতার ভেতরে অনেকগুলো লক্ষ্যবস্তুকে ‘নিষ্ক্রিয়’ করতে পারে।