প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন ও ভারত তাদের হিমালয়-সংলগ্ন সীমান্তে উত্তেজনা প্রশমনে সম্মত হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় আলোচনা শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের আগে এ আলোচনা হলো। ওই বিবৃতিতে বলা হয়, দুই দেশ সমঝোতার ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে। প্রতিবেশী দুটি দেশই উন্নয়নশীল হওয়ায় উভয়ের জনগণের স্বার্থেই উন্নয়ন সম্পর্ক জোরদার করা দরকার বলেও এতে মন্তব্য করা হয়।
রয়টার্স